প্রকাশিত: Wed, May 24, 2023 10:50 AM আপডেট: Fri, Jun 5, 2026 1:16 PM
মেয়র তাপসের বিরুদ্ধে প্রধান বিচারপতির এজলাসে ব্যারিস্টার আমীর-উল ইসলামের নালিশ
সুজিৎ নন্দী: ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ বক্তব্য নজরে দিয়ে তার বিরুদ্ধে প্রধান বিচারপতির এজলাসে নালিশ করেছেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। মেয়র তাপসের ওই বক্তব্য উদ্ধৃত করে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের একাংশ প্রধান বিচারপতির এজলাসে পড়ে শোনান জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম।
প্রধান বিচারপতি নেতৃত্বে থাকা আপিল বেঞ্চকে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, মেয়র তাপস বলেছেন, ‘মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। মশিউজ্জামানকে (বারের কয়েকটি নির্বাচনের সাব কমিটির প্রধান) আমরা মনে করতাম, ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেবো।’ গত রোববার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।
বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চে ব্যারিস্টার আমীর বলেন, মেয়রের এই বক্তব্য আনফরচুনেটলি। তখন প্রধান বিচারপতি বলেন, আমরা বক্তব্য ভালো করে পড়ে দেখি। তারপর কী করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
আদালত থেকে বের হওয়ার পর ব্যারিস্টার আমীর বলেন, তাপস যে বক্তব্য দিয়েছেন, সেটা আদালত অবমাননা। তার বক্তব্যে সারাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছেন। আমরা আশা করছি আপিল বিভাগের ৮ বিচারপতি বসে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
এ সময় বিএনপিপন্থী আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল উপস্থিত ছিলেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট